রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

নড়াইলে দূর্ধর্ষ ডাকাতি, টাকা, স্বর্ন ও মোবাইল লুট

নয়ন শেখ নড়াইল
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণ ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের গ্রাম্য ডাক্তার আলমগীর হোসেনের বাড়িতে শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ৬/৭ জনের এক দল মুখোশ পরিহিত একদল ডাকাত ওই বাড়ির গেটের তালা কৌশলে ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর ডাকাতদল গৃহকর্তা আলমগীর হোসেন ও তার স্ত্রী শিক্ষক সুলতানা পারভীন বেগমকে বেঁধে নগদ ৮৭ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণ, তিনটি স্মার্ট ফোন, দুটি বাটন ফোন সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের জিম্মি দশা থেকে উদ্ধার করে।

খবর পেয়ে রবিবার ভোরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..