রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

র‍্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শনিবার, ২১ মে, ২০২২

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের একটি আভিযানিক দল নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ রাকিব হোসেন দিপু (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

শুক্রবার ২০ মে দুপুরে সদর উপজেলার নওগাঁ স্টেডিয়াম গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত, রাকিব হোসেন দিপু কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের মৃত.দৌলত খানের ছেলে।

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জয়পুরহাট র‌্যাব-৫,কাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো.আমিনুল ইসলামের নেতৃত্বে,গোয়েন্দা তথ্যের ভিক্তিতে শুক্রবার ২০ মে দুপুরে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ রাকিব হোসেন দিপু’কে হাতেনাতে আটক করা।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হোসেন দিপু স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..