রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

টাঙ্গাইলে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে অকালে ঝরে গেল আব্দুল জলিলের প্রাণ

খায়রুল খন্দকার টাঙ্গাইল:
  • আপলোডের সময় : শনিবার, ২১ মে, ২০২২

টাঙ্গাইল পৌর শহরে এলাকায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে আব্দুল জলিল (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২০ মে) বিকেলে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড আশেকপুর এলাকার বুলবুল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের আব্দুস সালামের ছেলে।

আহতরা হলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাস পুকুরিয়া গ্রামের শাকিল খানের ছেলে হাসান খান (১০) ও টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে আলতাফ (৬০)।

নিহতের মামা আব্দুল হামিদ জানান , আমার ভাগ্নে দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল, আজকে ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে নগরজলপাই নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারা, আইনি কাজ শেষ করে ভাগ্নের গ্রামের বাড়ি মাটিকাটা কবরস্থানে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে আমরা খুবই শোকাশত।

নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন , ছেলেটির মৃত্যুটি যেন হৃদয়বিদারক। ছেলেটির‌ মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন ,অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত এবং দুই জন গুরুতর আহত হন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..