শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

তনয়-২- ১০-১২ জন নাবিকসহ বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

চট্টগ্রামের সন্দীপ ও হাতিয়া উপজেলার মাঝামাঝি ভাষানচরের কাছে বঙ্গোপসাগের একটি পণ্যবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। এতে এই জাহাজের ১০-১২ জন ক্রু সমুদ্রে নিখোঁজ রয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সকালে এই জাহাজ ডুবির ঘটনা ঘটে। কোস্টগার্ডের একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে উদ্ধার অভিযানে রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক (চট্টগ্রাম জোন) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে মাদার ভেসেল মানালাগি তিসিয়া থেকে আনুমানিক ৮০০-৯০০ টন কয়লাবোঝাই করে সজল তনয়-২ নামের লাইটার জাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সেসময় সাগর খুব উত্তাল ছিল। আনুমানিক ৫টা থেকে ৬টার দিকে ভাসনচর থেকে ৮-৯ নটিক্যাল মাইল দূরে ঠেঙ্গারচরের কাছে এসে জাহাজটি চরে ধাক্কা লেগে ডুবে যায়।’

ডুবে যাওয়া জাহাজটিতে ১০-১২ জন নাবিক ছিল বলেও জানান তিনি।

মো. সেলিম বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে আমরা কোস্টগার্ডকে জানাই। ইতোমধ্যে জাহাজটিকে উদ্ধারে ভাসানচর থেকে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে রয়েছে।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..