শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

লোহাগড়ায় ম্যানেজিং কমিটির নিবার্চন অনুষ্ঠিত

মোঃ নয়ন শেখ, স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

নড়াইলর লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯জন পুরুষ ও ২ জন মহিলাসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধি¦তা করে ৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
গত রোববার সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোট গ্রহন শেষে গননার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া।
স্কুল সুত্রে জানা গেছে, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এ বিদ্যালযের অভিভাবক ভোটারের সংখ্যা মোট ১১৫৩ জন। এ নিবার্চনে মোট ৭৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।নির্বাচনের ভোট গ্রহন শেষে গননার পর বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
বিজয়ীরা হলেন এস এম খায়রুল ইসলাম ভোট পেয়েছেন ৩২৯, মো. গোলাম কিবরিয়া ভোট পেয়েছেন ৩১২, মো. মশিয়ার রহমান ভোট পেয়েছেন ৩০৪, শেখ মোস্তফা কামাল ভোট পেয়েছেন ২৫৯, এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌসি ৪৩৯ ভোট পেয়ে।
আর পরাজিত প্রার্থীরা হলেন মো: জিল্লুর রহমান ভোট পেযেছেন ২৫৬, মোল্যা মহব্বত হোসেন ভোট পেযেছেন ২৫৩, শেখ মো. ইকবাল হাসান ভোট পেয়েছেন ২৫১, সাইফুল ইসলাম ভোট পেয়েছেন ১৭৩, মো: আকতার হোসেন ভোট পেয়েছেন ১১৫ এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছা. সাদিয়া আফরিন পেয়েছেন ২৪২ ভোট। এ নির্বাচনে আইনশৃখলা রক্ষার্থে লোহাগড়া থানার পুলিশ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..