রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় পঙ্গু ব্যক্তির লাশ উদ্ধার নির্মাণাধীন ভবনের নিচতলার থেকে।

স্টাফ রিপোর্টার নড়াইলঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

লোহাগড়ায় একজন পঙ্গু ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৩ টার দিকে উপজেলার মানিকগঞ্জ বাজার সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের নিচতলার মেঝে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত বাবু শিকদার (৩৫) উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের আজিবর শিকদারের ছেলে। সে বিবাহিত এবং তার দু’সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবু শিকদার গত ১০/১২ দিন পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হয়। বুধবার রাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের নিচতলার মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বুধবার রাতেই লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বুধবার দুপুরে নিহতের লাশের ময়না তদন্ত নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

এদিকে বুধবার দুপুর ১২ টার দিকে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন বলেন, নিহত ব্যক্তি পঙ্গু, বেশ কয়েক বছর পূর্বে সড়ক দূর্ঘটনায় তার একটি পা হারায়। সে কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে গলায় একটি দাগ রয়েছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যূর প্রকৃত কারন জানা যাবে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..