সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়া পৌরসভা নির্বাচনে আ’লীগের বিশেষ বর্ধিত সভা।

লোহাগড়া প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে নড়াইলের লোহাগড়া পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা । গত সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড, সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান এড, সোহরাব হোসেন বিশ্বাস , লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শিকদার রুনু, উপজেলা আ’লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান সহ জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। সভার শুরুতে জেলা আওয়ামী লীগের সভাপতি এড, সুবাস চন্দ্র বোস স্বাগত বক্তব্য রাখেন। সভায় মেয়র পদের ৯ জন প্রার্থী উপস্থিত ছিলেন । এ ব্যাপারে জেলা আ’লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস বলেন , ‘ মেয়র পদের প্রার্থীদের নামের তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নিকট পাঠানো হবে। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড মেয়র পদে প্রার্থীতা চুড়ান্ত করবেন বলে তিনি জানান ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..