সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে তিন জনের মৃত্যু,দুই শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুরে চিলমারীর চরে বন্যার পানিতে ডুবে দুই শিশু সহ ফিলিপ নগর ইউনিয়নে এক জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশু সহ ফিলিপ নগর কামারপাড়া গ্রামে, মেঃ ওমর কামারের ছেলা, সুজন (৩০) সহ মোট তিন জন মারা যায়।

নিহত শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারে মেয়ে।

চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে দক্ষিণ খারিজারথাক গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে সিয়াম ও মনি জমাদারে মেয়ে ঝুমা আক্তার ডুবে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে, ফিলিপ নগর ইউনিয়ন চেয়ারম্যান, এ,কে,এম,ফজলুল হক কবিরাজ জানাই,সুজন পদ্মা নদীতে পাট ধুয়ার সময় তলিয়ে যায় পরে এলাকার লোকজন খোজ খবর করে নদীতে নেমে তার মরদেহ উদ্ধার করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..