শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত

খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার খোকসায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মোঃ মিরাজ শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) রাত ১১টা ১৫ মিনিটের  সময় অফিসার ইনচার্জ (ওসি), খোকসা থানার সার্বিক নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম এলাকাভিত্তিক মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে খোকসা থানাধীন আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া নতুন বাজার সংলগ্ন জনৈক মোঃ বসির আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন হিসেবে মোঃ মিরাজ শেখকে আটক করা হয়। আটককৃত মিরাজ শেখ আমবাড়ীয়া শেখপাড়া গ্রামের মৃত তাইজদ্দীন শেখ ওরফে তাইজাল শেখের ছেলে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার শরীর তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​এ ঘটনায় খোকসা থানায় আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ১৪, তারিখ: ১৫/১০/২০২৬  গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​এ বিষয়ে খোকসা থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের এই বিশেষ মাদকবিরোধী অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..