শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট খোকসায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে বর্তমান সরকার -আল্লামা মামুনুল হক স্ত্রী চাওয়া মাত্রই দিতে হবে দেনমোহর, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ক্ষুধার্ত বিএনপি এখন পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেবে সরকার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী 

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যা মামলায় জড়িত সন্দেহে সুমন নামে এক সিএনজিচালককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সুমনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। পুলিশ জানায়, ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর কাছে মোবাইল ফোন বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস না থাকায় এবং আঙুলের ছাপযুক্ত জাতীয় পরিচয়পত্র না থাকায় তাঁকে শনাক্ত ও গ্রেপ্তার করতে তদন্তকারীদের বেগ পেতে হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লায় নেওয়া হচ্ছে। তাজমিন হত্যাকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগৎপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা নগরের ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম আবদুল আলীম। তাঁদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামে। তাজমিনের বাবা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটার কুমিল্লা অঞ্চলে কর্মরত। পরিবারটি কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।
পরিবারের বরাতে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তাজমিন। এরপর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৮ অক্টোবর রাত ১২টা ১৯ মিনিটে তাঁকে কুমিল্লার হোটেল নূরজাহানের সামনে সর্বশেষ দেখা যায়।
ওই দিন রাত ২টা ৫৮ মিনিটে তাজমিন তাঁর বাবার হোয়াটসঅ্যাপে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে তাঁকে এসে নিয়ে যাওয়ার অনুরোধ করে। তবে ঘুমিয়ে থাকায় তাঁর বাবা তাৎক্ষণিকভাবে বার্তাটি দেখতে পাননি। পরদিন সকালে ধানখেত থেকে মরদেহ উদ্ধারের পর প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে এবং মরদেহের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে।
এ ঘটনায় তাজমিনের বাবা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে লালমাই থানায় হত্যা মামলা করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা এবং এতে তাঁর সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..