বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আয়েশা ও হোসেন ফিলিং স্টেশনে সপ্তাহে একদিন তেল সরবরাহ করা হয়। বুধবার (৮ এপ্রিল) থানা পুলিশ ও র‍্যাবের উপস্থিতিতে তেল বিতরণ শুরু হলেও লাইনে উঠতি বয়সী তরুণদের ভিড় বেশি থাকার কারণে পেশাজীবীরা ভোগান্তিতে পড়ছেন।
সিরিয়ালে দাঁড়িয়ে থাকা চিকিৎসক, কুরিয়ার, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবীরা অভিযোগ করেন, অনেক তরুণ তেল নিয়ে বাইরে বিক্রি করছে এবং অপ্রয়োজনীয়ভাবে লাইনের সময় দীর্ঘ করছে। পশু চিকিৎসক মোশাররফ ইসলাম বলেন, পেশাজীবীদের জন্য পরিচয়পত্র যাচাই করে অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়া প্রয়োজন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষও সরাসরি পেশাজীবীদের শনাক্ত করার ব্যবস্থা না থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে। সচেতন মহল পেশাজীবীদের সুবিধার জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল বিতরণের আহ্বান জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..