শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত

কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি ঘটনার তদন্তে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।” তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এছাড়া অগ্নিকাণ্ডের কারণ দ্রুত উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়ে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কথাও জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তা এলাকায় আল বারাকা হাসপাতালের পাশের একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..