রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নড়াইল-২ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচছায় বরণ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত
ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুতে পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার বিএনপির প্রায় ৫ সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়। এরপর উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা তাদের মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদকে নিয়ে ব্যান্ডপার্টি সহকারে বিশাল মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে লোহাগড়ার শহরের কুন্দশী এলাকায় পৌঁছালে স্হানীয় মানুষজন হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান।

এ সময় কালনা-নড়াইল-যশোর মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশকে হিমসিম খেতে হয়।এরপর মোটরসাইকেলের শোভাযাত্রাটি নড়াইলে পৌঁছায় এবং শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।

নড়াইলবাসীর উদ্দেশ্যে এডভোকেট প্রদিজ্জামান ফরহাদ বলেন, মানুষের ভালোবাসায় আজ আমি সিক্ত। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে মিলেমিশে কাজ করলে এ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে , ইনশাল্লাহ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..