বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত- ১০ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ শপথ নিয়েই বন্যার্তের পাশে সরোয়ার আলমগীর।  ​মাদকের নীল দংশনে বিপন্ন যুবসমাজ: খোকসায় বাড়ছে সামাজিক অপরাধ। নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  হুমকিদাতাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ওসমান হাদির মতোই এনসিপি নেতাকে গুলি করে পালায় দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ ওসমান হাদির মত একই কায়দায় এনসিপি নেতা মোতালেবের ওপরও হামলা করা হয়। দুটি মোটরসাইকেলে এসে তাকে মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওসমান হাদির মতই একই ভাবে গুলিটি তার কানের পাশে বিদ্ধ হয়।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মোতালেবকে মাথা লক্ষ করে গুলি করা হয়। কিন্তু গুলিটি তার কান বরাবর বিদ্ধ হয়।’

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের গুলিবিদ্ধের খবর জানান দলটির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

খুলনা জেলা এনসিপির নেতারা জানান, খুলনার সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় দুটি মোটরসাইকেলে এসে মোতালেব শিকদারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় মোতালেবকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেখানে তার সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। পরে আরেকটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে সিটি স্ক্যান করা হচ্ছে তার।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলের আশপাশে নারী ও মাদককেন্দ্রীক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..