রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ভোলায় ছয়বারের এমপি মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদকে জেলা যুবদলের শুভেচ্ছা

আমজাদ ভোলা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ভোলা-৩ আসনের সাবেক ছয়বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বিএনপির বর্তমান মনোনীত প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে শুভেচ্ছা জানিয়েছে ভোলা জেলা যুবদল।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) ভোলা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ভিপির নেতৃত্বে জেলা যুবদল, ভোলা সদর উপজেলা যুবদল ও ভোলা পৌর যুবদলের নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় রাজনৈতিক আন্দোলন–সংগ্রামের স্মৃতিচারণ করে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন,
“দলের দুঃসময়ে ছাত্রদল থেকে শুরু করে যুবদলের নেতৃত্বে ভিপি সেলিম যোদ্ধার মতো কাজ করেছেন। দলের প্রতি তার ত্যাগ অনন্য।”
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য তিনি যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ভিপি বলেন,
“ভোলা-৩ আসনসহ ভোলার চারটি আসনেই ধানের শীষকে জয়যুক্ত করতে যুবদল সর্বাত্মক ভূমিকা রাখবে।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..