রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার ১৫ নং লাহুড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিটু কাজীর সভাপতিত্বে ও লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হাসিবুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন মোল্যা, লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ ওহাব মোল্যা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ মোল্যা, জিএম কালু জমাদ্দার, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জি এম মাহমুদ হাসান মিল্টন, জিএম মনিরুল ইসলামসহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। দল যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে কাজ করবো। তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বলেছেন সবাইকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার কাজ করার জন্য । আমি আশা করি জনাব তারেক রহমান নড়াইল – ২ আসনে এবার দলের প্রার্থীকেই মনোনয়ন দিবেন। এজন্য আমাদের সবাইকে মাঠে কাজ করতে হবে। প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..