রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ধর্মপাশা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ ২০২৫) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬:১০ পর্যন্ত এ আয়োজন চলে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি লিয়াকত আলী সভাপতিত্ব করেন, এবং সদস্য সচিব মো. আব্দুল হক সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব খান।

অনুষ্ঠানের শুরুতে হাফেজ মো. আমানুল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, জুলফিকার আলী ভুট্টো, নুরুল ইসলাম বিএসসি, মামুনুর রশিদ শান্ত, সহ আরো অনেকেই।নেতৃবৃন্দর বক্তব্যে রমজানের তাৎপর্য ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। এছাড়াও দলের কমিটি গঠনে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া সহ বিএনপিতে বিশৃঙ্খলাকাকারীদের ছাড় দেওয়া হবে না ,বলে বক্তারা কঠিন হুঁশিয়ারি প্রদান করেন।

এতে উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সবার অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শেষে, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, যা পরিচালনা করেন কারী মো. আমানুল্লাহ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..