রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রামপালের খুলনা মোংলা মহাসড়কে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত দুই

রামপাল প্রতিনিধি।। 
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
 শুক্রবার ১০ নভেম্বর দুপুর আনুমানিক দুই ঘটিকায় খুলনা মোংলা মহা সড়কের রামপালের রনসেন এলাকায় মটরসাইকেল এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মটরসাইেলে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুই জনের একজন মটরসাইকেলের চালক এবং অন্যজন আরহী ছিলো বলে জানাগেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় খুলনা হতে মোংলা যাওয়ার পথে বেপরোয়া ও দ্রুত গতিতে চালিয়ে খুলনা টু মোংলা গামী একটি প্রাইভেট কার রামপালের রনসেন মাছের আড়ৎ এর সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা নম্বরপ্লেট বিহীন একটি প্লাটিনা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এবং মটরসাইকেলে থাকা যাত্রী গুরুতরো আহত হলে তাকে স্থানীয়রা রামপাল সাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখান কার কর্তব্যরতো চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান এ ঘটনা শোনার সাথে সাথেই সেখানে হাইওয়ে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থলেই মটরসাইকেল চালক বাগেরহাটের ফকিরহাট থানার বট্রখামার গ্রামের আঃ সত্তারের ছেলে মোঃ রাজ্জক (৩৩) নিহত হয়েছেন। এবং মোটরসাইকেলের যাত্রী মোঃ হারুন-অর- রশীদ (৩৫), পিতা- মজিবর রহমান, সাং বুজরুক কৌড়, থানা- বাগমারা, জেলা- রাজশাহী গুরত্বর জখম প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..