রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ক্যাডার বৈষম্য নিরসনে আবারো কর্মবিরতিতে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ

মোঃ মুসফিকুর রহমান, সরকারি সা'দত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষকরা টানা ০৩ দিনের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছেন। পদোন্নতি ও বৈষম্য নিরসনসহ নানা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এই কর্মসূচি ঘোষণা করেন। গত ০৯/১০/২০২৩ইং রোজঃ সোমবার দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী ও মহাসচিব মো. শওকত হোসেন মোল্যার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে টানা ০৩ দিনের কর্মবিরতির ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী সরকারি সা’দত কলেজে চলছে বিসিএস শিক্ষকদের কর্মবিরতি। এ সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা, যা চলবে ১২/১০/২০২৩ ইং রোজঃ বৃহস্পতিবার পর্যন্ত।

গত ০২/১০/২০২৩ ইং, রোজঃ সোমবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্দেশ মোতাবেক সরকারি সা’দত কলেজের বিসিএস সাধারণ শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করেন এবং ১০ অক্টোবর ২০২৩ ইং এর আগে তাদের দাবির কোন সুরাহা না করলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ঘোষণা অনুযায়ী ১০, ১১, ১২ অক্টোবর টানা ০৩ দিন আবারো সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। দাবি আদায় না হওয়ায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ঘোষণা অনুযায়ী উক্ত ০৩ দিন সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন।
এর ফলে স্থগিত করা হয়েছে সকল প্রকার শ্রেণী কার্যক্রম ও পরীক্ষা। এমনকি এ কর্মবিরতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ০৩ দিনে পূর্বনির্ধারিত সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..