রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

আরাফাত হোসেনঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ঢাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় প্রেস কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল হাসান বুলবুল। এই দিন রাজধানী ঢাকার ৬০ জন সাংবাদিকদের নিয়ে কর্মশালা হয়।সারাদিন কর্মশালা শেষে ৬০ জন সাংবাদিকদের হাতে প্রেস কাউন্সিল প্রশিক্ষন সনদ তুলে দেন। এই সময় কর্মশালা পরিচালনা করেন প্রেস কাউন্সিল সুপারিন্টেন্ডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন।

এই সময় প্রধান অতিথি বিচারপতি নিজামুল হক নাসিম বলেন বঙ্গবন্ধু ১৯৭৪ সালে আইন পাশ করে ১৯৭৯ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠা করেন।তখন বঙ্গবন্ধু এটা করেছেন দেশের সংবাদপত্র, সাংবাদিকদের আচরন, নিয়মনীতি মানার জন্য প্রতিষ্ঠা করেন।বাংলাদেশে একমাত্র সাংবাদিক বান্ধব, সংবাদ জনপ্রিয় মানুষ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবাদ পত্র ও সাংবাদিকদের মান উন্নয়ন সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে বঙ্গবন্ধু কাজ করেছেন।

তিনি আরো বলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য কাজ করছে করে যাবে।প্রেস কাউন্সিলে বিচারপতির নেতৃত্বে ৯ জন গভনিং বডির সদস্যকে নিয়ে কাজ করা হচ্ছে। বর্তমানে দেশে পত্রিকা যে পরিমান বাড়ছে এটা নিয়ন্ত্রণে প্রেস কাউন্সিল কাজ করছে।তাই সকলে প্রেস কাউন্সিলের নীতিমালা ও আচরণবিধি মেনে সাংবাদিকতা করবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..