রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চকরিয়ায়  পুলিশের সাথে গোলাগুলিতে ডাকাত নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বর‌ইতলী ইউনিয়নে ডাকাত দলের সদস্যদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মুন্না (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৫ সদস্য।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে বরইতলী ইউনিয়নের হারবাং ছড়াখালের ব্রিজ পয়েন্টে এ ঘটনা ঘটে।
 পুলিশ জানায়, নিহত মুন্না চকরিয়া থানার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবানিয়াঘোনার মাঈন উদ্দীনের ছেলে ও আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।
আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই রাজীব কুমার, এএসআই মহসিন শেখ, কনস্টেবল তরিকুল ইসলাম, সুজন মিয়া ও মহসিন মিয়া।
 বৃহস্পতিবার বিকেলে চকরিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাকিল আহমদ এসব তথ্য জানান। এসময় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ( এএসপি) রাকিব-উর-রাজা উপস্থিত ছিলেন।
 চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, হারবাং ছড়াখালের ব্রিজ পয়েন্ট এলাকায় নিয়মিত টহলের সময় ডাকাত দলের অবস্থান টের পায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থেও পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পুলিশের পক্ষ থেকে ৪ রাউড ও ডাকাত দলের‌ সদস্যরা ১২ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, কয়েকটি দা-কিরিচ ও একটি বাইক উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..