সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু

হত্যা মামলায় জয়পুরহাটে দুইজনের যাবজ্জীবন

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

জয়পুরহাটে রিকশা চালক ফারুক হোসেন হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সাথে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মামলার আরেকটি ধারায় তাদের ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট বিজ্ঞ আদালতের জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন,জয়পুরহাট সদর উপজেলার হিচমী পশ্চিমপাড়া এলাকার আঃ বারীকের ছেলে মো. জুয়েল ও সিরাজ উদ্দীনের ছেলে মাহমুদুল। বর্তমানে তারা জামিনে থেকে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৯ জুন দুপুরে সদর উপজেলার মাগনী পাড়ার জালাল উদ্দীনের ছেলে রিকশা চালক ফারুক হোসেন প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হন। পরে রাতে সে আর বাড়ি ফেরেননি।

পরে ১ জুলাই সকালে নিহতের বাবা লোকমুখে জানতে পারে সদর উপজেলার কড়ই কাদিপুর সড়কের পাশ থেকে তার ছেলের মরদেহ পুলিশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অন্যদিকে সেই রিকশাসহ জুয়েল ও মাহমুদুলকে আক্কেলপুর থানা পুুলিশ আটক করে আদালতে সোপর্দ করে।

এ ঘটনায় ওই দিনই জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামীদের দোষী করে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন, রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যান্ড. নীপেন্দ্রনাথ মণ্ডল-পিপি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..