সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু

জয়পুরহাটে ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

জয়পুরহাটে পারভিন আক্তারে (৩৭) নামে এক গৃহবধূর লাশ ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ।

মঙ্গবলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটে জানিয়ার বাগানে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত সাজেদা একজন গৃহিণী এবং তার স্বামী হাফিজুল ইসলাম একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি গত বছর নভেম্বর মাসে এ বাসায় ভাড়া নেন। তিনি পাঁচবিবি উপজেলার রসুলপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। নিহত সাজেদা ইসলামের দুইটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে হাবিবা, তিনি ঢাকায় এআইইউবি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। দ্বিতীয় কন্যা আরিফা ইসলাম এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

দ্বিতীয় আরিফা ইসলাম জানান, আজ পরীক্ষা দিয়ে বাসা ফিরে আমার মায়ের লাশ দেখতে পেয়ে পুলিশ’কে খবর দেয়। এরপর জয়পুরহাট সদর থানা পুলিশ বিকেল ৩ টার দিকে এসে লাশটি উদ্ধার করে। আমার মাকে হত্যা করা হয়েছে। আমাদের সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গিয়েছে।

এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তাদের কাজের মেয়ে এ হত্যার সাথে জড়িত আছে বলে তিনি মনে করেন।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, যেহেতু লাশের পিছনে দুই হাত বাধা ছিল এবং গলায় কাপড় পেঁচানো ছিল সুতরাং প্রাথমিকভাবে আমরা মনে করছি এই গৃহবধূকে হত্যা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..