রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ একজন আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার পাঁচবিবি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মামুন (২২) নামের কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

সোমবার রাতে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি, ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে, সোমবার সন্ধার আগ মুহূর্তে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে একটি আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উসনা এলাকায় অভিযান চালিয়ে ১ (এক) হাজার ৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মামুন নামের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।

আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুন পাঁচবিবি উপজেলার উসনা এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে।

আটককের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করে যে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো।

পরবর্তীতে আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুন এর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে রয়েছে র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..