রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জয়পুরহাটে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

জয়য়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৫ বেতল ফেন্সিডিলসহ মো. হাসানুল ইসলাম ওরফে হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পরহাট জেলা (গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের সদস্যরা।

বুধবার(০৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর দিকনির্দেশনায় জেলা জুড়ে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের রতনপুর বাজার এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনুর উত্তরপাড়া গ্রামের আঃ রহমানের ছেলে মো.হাসানুল ইসলাম ওরফে হাসান।

আটককের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান,পুলিশ সুপারের দিকনির্দেশনায় প্রতিদিনের বুধবার বিকেলে পাঁচবিবি উপজেলায় মাদক নির্মূল বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৫ বোতল ফেন্সিডিলসহ হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে দ্রুত আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..