সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু

জয়পুুরহাটে ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক

নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৃর্ব-উচনা সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে (এসআই আনিস-২)সংঙ্গীয় ফোর্সের নেতৃত্বে ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে করেছে থানা পুলিশ।

রবিবার(২৮ আগস্ট) বিকালে আমদানী-নিষিদ্ধ ভারতীয় ১১৪ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃরা হলেন, উপজেলার পৃর্ব-উচনা গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে নূর আলম (৩০), মোঃ আনেচ আলীর ছেলে মোমিনুল ইসলাম মোমিন (২৭) ও আব্দুস সামাদ আলীর ছেলে সাবু মিয়া (২৯)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ভারত থেকে অবৈধ ভাবে ফেন্সিডিলগুলো পাচার করে দেশের অভ্যন্তরে প্রেরণের জন্য আসামী নূর আলম তার বাড়ির রান্না ঘরে লুকিয়ে রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তার বাড়ি তল্লাশী করলে ফেন্সিডিলগুলো উদ্ধার হয়,এসময় মাদকগুলো উদ্ধারসহ ৩’জনকে হাতেনাতে আটক করে থানা পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..