সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু

জয়পুুরহাটের পাঁচবিবিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি চাচা রবিউল ইসলাম (১৪ ) বিরুদ্ধে।

শনিবার (২০ আগষ্ট) সকাল ১১ টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার বাগজানার ঘোড়াপা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার ঘোড়াপা শিংলাপাড়া গ্রামের গাফ্ফারের বাড়ীর সঙ্গে দোকান আছে। গাফফার ও তার স্ত্রী একটি বিয়ের দাওয়াতে যায়। ঐ প্রতিবেশী ৫ বছরের এক শিশু কন্যা ৫ টাকার খাবার কিনতে গেলে এসময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে গাফ্ফারের ছেলে রবিউল শিশুটিকে ফুঁসলিয়ে দোকানের পিছনে বাড়ীর ভিতরে ঘরে নিয়ে মুখে গামছা পেচিঁয়ে ধর্ষণ করে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে।

শিশুটি রক্তাক্ত অবস্থায় মায়ের নিকট গিয়ে ঘটনাটি খুলে বললে শিশুটিকে পরিবারের লোকজন পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি দেখে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। জয়পুরহাট হাসপাতালে শিশুটির অবস্থার আরো অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে রেফার্ড করে। এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে রবিউল দোকান বন্ধ ও বাড়ীতে তালা লাগিয়ে কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে বগুড়ায় চিকিৎসার জন্য তার পরিবার নিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..