সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু

র‍্যাব-৫ এর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিরেন দাস(জয়পুুরহাট)প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে দিবাগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামস্থ ফকিরপাড়া মোড়ে অভিযান চালিয়ে ৪ শত ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিলন আজিজ নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মিলন আজিজ জয়পুুরহাট সদর উপজেলার তেঘরবিশা এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে।

আটককের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..