রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

রাঙ্গাবালীতে বাসেদ সরদার টেকনিক্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও নাট্য অনুষ্ঠান

মোঃ হানিফ মিয়া, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাসেদ সরদার টেকনিক্যাল স্কুলের আয়োজনে চারটি বিদ্যালয়ের যৌথ অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হয়। এতে বিভিন্ন ইভেন্টে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ক, খ ও গ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।
এ আয়োজনের অংশ হিসেবে গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরহালিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডিগ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাসেদ সরদার টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি বাসেদ সিমন।
ক্রীড়া আয়োজনের পাশাপাশি ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিপি)-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালিত হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এদিন প্রায় ৮০০ মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং রাতে মঞ্চস্থ করা হয় নাটক “কলঙ্কিনী বধু”।
অনুষ্ঠানে বাসেদ সরদার টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ ছায়া আবাসন প্রকল্পের পরিচালক ও উপজেলা বিএনপির সদস্য হাজী আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হাওলাদার, বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হাওলাদার, সহ-সভাপতি বাবর মৃধা, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, ইউনিয়ন কৃষকদল সভাপতি আনোয়ার মৃধা এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইমুন তালুকদার।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মোল্লা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..