শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর ২৩০ জন। সব রেকর্ড ছাড়ালো।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩০ জনের প্রাণহানি হয়েছে।

এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৬ হাজার ৪১৯ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯.৬৭ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৮৭৪ জন।

এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..