রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রোহিঙ্গা ক্যাম্প মাদক মুক্ত করতে “চেল্লুং” প্রতিযোগিতার আয়োজনে ৮এপিবিএন

তারেকুল রহমান উখিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

মাদকমুক্ত রোহিঙ্গা ক্যাম্প গড়তে মায়ানমারের জাতীয় খেলা “চেল্লুং” আয়োজন করেছে পানবাজার পুলিশ ক্যাম্প ৮ এপিবিএন।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় উখিয়ার বালুখালী ৯নাম্বার ক্যাম্প ভিত্তিক বিভিন্ন রোহিঙ্গা দলের অংশগ্রহণে এক বিশাল মাদক বিরোধী “চেল্লুং” খেলার আয়োজন করা হয়েছে। “মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিয়ানমারের এই জাতীয় খেলা আয়োজন করা হয়। এই খেলায় ৯নাম্বার ক্যাম্পের যুব দলদের অংশগ্রহণের মাধ্যমে মাদকদ্রব্য গ্রহণকে নিরুৎসাহিত করা ও খেলাধুলা কে উৎসাহিত করার লক্ষ্যে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এপিবিএন।

উক্ত অনুষ্ঠানে বিপিএম (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর বক্তব্যে বলেন, ” অলস মস্তিষ্ক শয়তানের বাসা খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে ক্যাম্প থাকে নিরাপদ। আমরা ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি, মাদক নির্মূলে যা করা দরকার তাই করে যাচ্ছি। এই প্রতিযোগিতা দুই দিনব্যাপী চলবে।

এসময় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, ক্যাম্প কমান্ডার জনাব উক্য সিং, সহকারী ক্যাম্প কমান্ডার জনাব রসুল আহমদ নিজামীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..