রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঈদগাঁওতে নৌকার সমর্থনে লিফলেট বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।

আনাছুল হক, ঈদগাঁও।
  • আপলোডের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

নৌকার পক্ষে সাধারণ মানুষের মধ্যে জনমত তৈরি, মানুষের ভোটাধিকার প্রয়োগসহ নির্বাচনে মানুষের আগ্রহ বাড়াতে সংগঠনের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

তারই ধারাবাহিকতায় ঈদগাঁও’তে নৌকা মার্কার পক্ষে আজ সকালে লিফলেট বিতরণ করেছে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ রুহান এর নেতৃত্বে ঈদগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর শিয়া পাড়া ও কোনা পাড়ার ভোটারদের মাঝে উক্ত লিফলেট গুলো বিতরণ করা হয়।
সোহেল মাহমুদ রুহান বলেন, “ইনশাআল্লাহ ছাত্রলীগ কর্মীদের পরিশ্রম কখনো ব্যার্থ হতে পারে না, বিজয়ের হাসি আমরাই হাসবো। উঁচু উঁচু পাহাড়, জরাজীর্ণ পথ,বন, জঙ্গলের বাধা উপেক্ষা করে, তীব্র রোদ সহ্য করে আমার ছাত্রলীগের ভাইদের নিয়ে আমরা গিয়েছিলাম সাধারণ ভোটারদের ঘরে ঘরে জননেতা আলহাজ্ব সাইমুম সারওয়ার কমল ভাইয়ের বিগত ১০ বছরের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে, কমল ভাইয়ের জন্য দোয়া চাইতে এবং আগামী ৭ ই জানুয়ারি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে কমল ভাইকে জয়যুক্ত করে গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করার সুযোগ দেওয়ার অনুরোধ নিয়ে।”

এসময় আরো উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা মুন্না, মনজুর আলম, সায়মুন, এনাম, রাশেদ, আকাশ, আরমান, আরাফাত, শহীদ, নিশান, আবির হোসেনসহ একঝাঁক ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..