বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত

সাভারে বিভিন্ন উন্নয়নমুকল কাজের উদ্বোধন করা হয়েছে

আকতার হোসেন , সাভার( ঢাকা ) প্রতি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

 

সাভারে বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে । ২৬ শে জানুয়ারি ( বৃহস্পতিবার ) এই সকল উন্নয়নমুলক কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এম পি । এ সময় তিনি বলেন বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক উন্নয়ন হয়েছে ।
সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাড়ে ১৭ কোটি টাকা ব্যায়ে পাঁচটি রাস্তা ও তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দেশের উন্নয়ন থামাতে একটি রাজনৈতিক দল প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। রাস্তা ও তিনটি স্কুল সাভার এলজিইডি ও উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসের অর্থায়নে নির্মিত হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধন করেন।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শামীম আহমেদ সুমনসহ আরো অনেকে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..