রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকের উপর হামলা সন্ত্রাসী আজিজুরকে ছয় মাসের জেল দিলেন আদালত,

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২

নড়াইলের লোহাগড়ায় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শেখ আজিজুর রহমান নামের এক ব্যক্তিকে ছয় মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রবিবার (৭ আগষ্ট) দুপুরে বিজ্ঞ আদালত এ রায় ঘোষনা করেন। এ সময় আসামী আজিজুর রহমান (৫০) ও তার স্ত্রী মামলার ২নং আসামী নাছিমা বেগম (৪৫) আদালতে উপস্থিত ছিলেন। আজিজুর লোহাগড়া পৌরসভাধীন ৬নং ওয়ার্ড গোপীনাথপুর গ্রামের মৃত রাঙ্গা মিয়া শেখের ছেলে ও লক্ষীপাশা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার শেখ সাহিদুলের বড় ভাই। রায় ঘোষনার পর পুলিশ আসামী আজিজুরকে হাতকড়া পরিয়ে আদালতের দোতলা থেকে নিচতলায় নিয়ে যায়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ জুলাই জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশি শেখ আজিজুর রহমান তার স্ত্রী নাছিমা বেগম ও কন্যা মুক্তা খানমকে সাথে নিয়ে সাংবাদিক কাজী আশরাফের উপর সন্ত্রাসী হামলা চালায়। ওই দিন কাজী আশরাফ বাদি হয়ে আজিজুর রহমানকে ১নং, নাছিমা বেগমকে ২নং এবং মুক্তা খানমকে ৩নং আসামী করে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পুলিশ ঘটনা তদন্ত করলে আসামীদের বিরুদ্ধে দ:বি: আইনের ৩২৩/৫০৬(২) ধারার অপরাধ প্রাথমিক ভাবে সত্যতা পেলে বিবাদীদের বিরুদ্ধে প্রকাশ্য আদালতে বিচারের নিমিত্তে প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করে। বিভিন্ন সূত্রে জানা গেছে আজিজুর একাধিক বিবাহকরা সহ আপন বোন ও বোনের সন্তানদের জমিজমার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করেছে। এ ছাড়াও শেখ আজিজুরের বিরুদ্ধে লোহাগড়া থানায় একাধিক জিডি রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..