মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

পৌর শহরের শোভা বর্ধনে ফুলবাড়ীতে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন।

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেছেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকে, শহরের প্রধান প্রধান সড়কে সবুজ প্রকৃতি ও শোভা বর্ধন করন কর্মসূচির অংশ হিসেবে ফুল গাছ রোপন করে এই বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব সৈয়দ মোহাম্মদ আলী মিরু, পৌর নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, মমতাজুর রহমান পারভেজ, হারান দত্ত, মাজেদুর রহমান প্রমুখ।
এসময় পৌর মেয়র মাহমুদ আলম বলেন, ফুলবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়কে সবুজ প্রকৃতি ও শোভা বর্ধনের লক্ষে এই ফুল, ফলদ ও ঔষধী গাছ রোপন করা হচ্ছে।
পৌর সভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী বলেন, ২০২১-২০২২ অর্থ বছরের এডিপি তহবীল থেকে এক লাখ ৯৯ হাজার টাকা ব্যায়ে উন্নত জাতের ফুল ও ফলদ ও ঔষধী গাছের ৩০০টি চারা রোপন করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..