শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব: আসিফ মাহমুদের দাবি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত ফেনীতে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ২০ জন আহত মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না: তারেক রহমান পাটুরিয়া ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে পুলিশ হত্যার বিচার: আইজিপির কঠোর বার্তা কলাবাগানে সন্ত্রাসী হামলা: ২০০ গাছ কেটে লাখ টাকার ক্ষতি খোকসায় মানবিক সহায়তা: দুর্ঘটনায় নিহত ৩ পরিবারের মাঝে নগদ প্রদান নোয়াখালীর সোনাইমুড়ীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাঙ্গাবালীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, সৎ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে

কানকিরহাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মে, ২০২২

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাথের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃইউনুছ পাটোয়ারী বাচ্চু, সভাপতি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউনুছ, অভিভাবক সদস্য, গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য, আবদুর রব মানিক,দাতা সদস্য,মীর হোসেন মীরু,সভাপতি, কানকিরহাট বাজার কমিটি,তৌহিদ হোসেন, অভিভাবক সদস্য,শরীফুজ্জামান,অভিভাবক সদস্য,নুর নাহার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সহ প্রমুখ।

দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে থেকে পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দশম ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আলাদা আলাদা মানপত্র পাঠ ও বিতরণ করা হয়।

দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাথের সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
অত্যান্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে দোয়া ও আলোচনা সভা সুসম্পন্ন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..