বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

লোহাগড়া লাহুড়িয়া তিন কেজি গাঁজাসহ মহিলা মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ তিন কেজি গাঁজাসহ এক মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

আটক লিপি বেগম (২৬) লাহুড়িয়া ইউনিয়নের পঁচাশিপাড়ার আনিস মোল্লার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে লোহাগড়া থানার এসআই মামুনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাহুড়িয়া ইউনিয়নের পঁচাশিপাড়ার আনিস মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ আনিসের স্ত্রী লিপি বেগমকে গ্রেফতার করেছে।

জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক লিপি বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শেখ আবু হেনা মিলন নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..