শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান বন্ধ ঘোষণা বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই : উপদেষ্টা ফাওজুল কবির নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আ-লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া কুড়িগ্রাম ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক আনোয়ারুল ইসলাম ।

চট্টগ্রাম আসামীর দায়ের কোপে পুলিশের সদস্যর হাতের কবজি বিছিন্ন,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মে, ২০২২

চট্টগ্রামের
লোহাগাড়ার পদুয়ায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশসহ ৩ জন। রোববার (১৫ মে) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধার মানিক লালারখিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনি (২৮), কনস্টেবল শাহাদত হোসেন (২৭) ও স্থানীয় আবুল কাশেম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় কবির আহমদকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ তার বাহিনীকে খবর দেয়।

তারা দ্রুত ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এতে ধারালো দায়ের কোপে কনস্টেবল জনির বাম হাতের কবজি বিছিন্ন হয়ে গেছে। স্থানীয় আবুল কাশেম ও কনস্টেবল জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..