শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আ-লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া কুড়িগ্রাম ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক আনোয়ারুল ইসলাম । সুবর্ণচরে আগুনে পুড়ে গেলো মালামাল সহ দোকান ঘর। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

নড়াইল লোহাগড়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক।

স্টাফ রিপোর্টার নড়াইলঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী মোঃ রনি মৃধা (২৬), পিতা-মৃত আবু বক্কার মৃধা এবং মোঃ নিরব শিকদার ওরফে জয় (১৭), পিতা- সবুজ সিকদার, উভয় সাং- কুমড়ী, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল গ্রেফতার হয়েছে। ০৯ মার্চ গভীর রাতে এস আই ফাহাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লোহাগড়া থানাধীন দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের পশ্চিম পাড়ায় দুই মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। তিনি বিষয়টি পুলিশ সুপার মহোদয়ে অবহিত করেন।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক জনাব শিমুল কুমার দাস (ওসি ডিবি) এর সার্বিক তত্ত্বাবধানে এস আই ফাহাদ হোসেন একটি চৌকস টিমের অফিসার এএস আই মোঃ আশিক, এএসআই মোঃ নাজিম উদ্দিন ও ফোর্স সহ কুমড়ি গ্রামে অবস্থান করে। তারপর দুইজন ব্যক্তিকে রাস্তার উপর দাঁড়ানো অবস্থায় দেখে সন্দেহজনক মনে হলে উভয়কে নিজ হেফাজতে নিয়ে তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আসামীদের নড়াইল লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..