বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

আন্দোলনের মুখে গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

বাস মালিক সমিতির এই সংবাদ সম্মেলনে বলা হয়(১ ডিসেম্বর) থেকে হাফ ভাড়া কার্যকর হবে। হাফ ভাড়া দেয়ার সময় আইডি কার্ড দেখাতে হবে। ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ অন্যান্য জেলার জন্য নয়।

আরও বলা হয়, সকাল ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা। এই সময়ের পর বাসে উঠলে পুরো ভাড়া দিতে হবে।

সংবাদ সম্মেলনে হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্রুত ঘরে ফেরার অনুরোধ করেন তিনি।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেন, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাসমালিকরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..