মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

খুনলা বাগেরহাট সন্ত্রাসীদের গুলিতে সিরাজুল ইসলাম নামে এক ঠিকাদার নিহত।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

শুক্রবার রাতে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যায় শহরতলীর পশ্চিম হাড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ঠিকাদার মনোক বাগেরহাট শহরতলীর কৃঞ্চনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

নিহত ঠিকাদারের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যার পর ঠিকাদার সিরাজুল ইসলাম মনোক পশ্চিম হাড়িখালী এলাকার ওয়াজেদ মহুরির বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা একদল সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে আহত ঠিকাদারকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। ঠিকাদর মনোকের পায়ের উরুতে গুলিবিদ্ধ হওয়ায় বাগেরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত খুলনা মেডিকেলে স্থানান্তর করেন।

পরে রাতে চিকিৎসাধীন আবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যায়। তবে কি কারণে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত ঠিকাদার সিরাজুল ইসলামকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছোড়া গুলি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। এ অবস্থায় খুলনা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে কারা কি কাররে ওই ঠিকাদারকে গুলি করা হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একাধিক দল কাজ শুরু করছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..