মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

পরীমনি ও সাকলায়ের ছবি ও ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

পরীমনি ও সাকলায়ের ছবি ও ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও ডিবি পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

একইসঙ্গে ওই ঘটনা নিয়ে করা সব প্রতিবেদনও সরানোর নির্দেশনা চাওয়া হয়।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট দায়ের করেন। রিটে তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসিসহ সশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী তাসমিয়া জানান, সব মাধ্যম থেকে চরিত্রহানিকর রিপোর্ট/ব্যক্তিগত ছবি/ভিডিও সরিয়ে ফেলার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

একুশে টেলিভিশনের সাবেক সাংবাদিক ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে গত ১০ আগস্ট সন্ধ্যার দিকে পরীমনি-সাকলায়েনের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিওটি আপলোড করা হয়।

ফাঁস হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের গোপন ভিডিও! সাকলায়েন পরীমনির সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করলেও তাদের গোপন একটি ভিডিও আমাদের কাছে পাঠান নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন পুলিশ কর্মকর্তা।’

এক মিনিটি ৫৪ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা গেছে, সাকলোয়েনের জম্মদিনে কেক কাটছেন তারা। পরে পরীমনি তাকে খাইয়ে দিচ্ছেন। পরে সাকলায়েনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে দেখা গেছে পরীমনিকে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..