রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

মাগুরা-২ ড.শ্রী বীরেন শিকদার এমপি’র নির্দেশনায়,মধুমতি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন ইউএনও সহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী’

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

মাগুরা-২ আসনের সাংসদ ড.শ্রী বীরেন শিকদার এমপি’র নির্দেশনায়,মহম্মদপুরের ভোলানাথপুর-রুইজানি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন ইউএনও সহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী’রা
দ্রুততম সময়ের মধ্যেই ভাঙন রোধ কাজের আশ্বাস

মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারের নির্দেশনায় আজ সোমবার মাগুরার মহম্মদপুরের কাশিপুর-ভোলানাথপুর ও রুইজানী এলাকায় মধুমতি নদীর তীব্র ভাঙন এলাকা পরিদর্শন করা ন কালে ভাঙন রোধে প্রাথমিক ভাবে খুব শীঘ্রই জিও ব্যাগ ফেলানোর আশ্বাস দেওয়া হয়।

কাশিপুর,ভোলানাথ পুর,রুইজানী, গোপালনগর ভাঙন এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া সদর সার্কেলের তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল হামিদ,পানি উন্নয়ন বোর্ডের মাগুরার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল, প্রকৌশলী শান্ত দত্ত,মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া,মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ তিলাম হোসেন সহ স্থানীয় সাংবাদিক , গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শণ কালে ভোলানাথপুর অঞ্চলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজন নদী পারে জড়ো হলে কুষ্টিয়া সদর সার্কেল এঁর পানি উন্নয়ন বোর্ডের নবাগত তত্ত্বাবধায়ক প্রোকৌশলী মোঃ আব্দুল হামিদ বলেন,

মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী-বীরেন শিকদার মহোদয়ের নির্দেশে কাশিপুর, ভোলানাথপুর, অঞ্চলের আবাদি জমি, স্কুল, মাদ্রাসা,গোরস্থানসহ বসতবাড়ি ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে প্রাথমিক ভাবে জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত নিতেই আমরা আজ পরিদর্শণ করলাম,দ্রুতই ভাঙন অঞ্চল পরিমাপ করে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..