মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

আফগানিস্তানের পণ্য ভারতে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

পাকিস্তানের মধ্য দিয়ে সড়কপথে আফগানিস্তানের পণ্য ভারতে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান।
তালেবান এমন সময় এ পদক্ষেপ নিয়েছে যখন আফগানিস্তানে উৎপাদিত পণ্য ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয়।

খবর তাসনিম নিউজ ও হিন্দুস্তান টাইমসের।
ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন্সের মহাপরিচালক অজয় সাহাই বলেছেন, তালেবান সড়কপথে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছে এবং ভারত অভিমুখী পণ্য পাকিস্তানে প্রবেশের ট্রানজিট রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

তবে, দুবাইয়ের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তালেবান তাদের দেশের পুনর্গঠন কাজে ভূমিকা রাখার জন্য ভারতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে ভারতের অংশগ্রহণ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।

তবে একইসঙ্গে আফগানিস্তানে কোনো সামরিক অভিলাষের ব্যাপারে নয়াদিল্লিকে সতর্ক করে দেয় তালেবান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..