মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন  মোল্লা জাকির হোসেন  বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা বিএনপির লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

কানাডায় সর্বকালের রেকর্ড ভাঙল – তীব্র তাপদাহ,মৃত্যু – ৬৯জনের

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

কানাডায় পুরোনো সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে সাম্প্রতিক তাপদাহ। সেখানে ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে উঠেছে। ব্রিটিশ কলম্বিয়া পুলিশ জানিয়েছে, গত সোমবার থেকে ওই অঞ্চলে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই প্রবীণ। আর তাদের মৃত্যুর পেছনে ভয়ঙ্কর তাপদাহের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে।

বিবিসির খবর অনুসারে, গত মঙ্গলবার কানাডায় টানা তৃতীয়দিনের মতো দেশটির সর্বকালের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড হয়েছে। এদিন ব্রিটিশ কলম্বিয়ার লাইটন এলাকায় তাপমাত্রা পৌঁছেছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা কানাডীয়রা আগে কখনোই দেখেননি।এই সপ্তাহের আগে কানাডার তাপমাত্রা আগে কোনোদিন ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরেও ওঠেনি।

পুলিশের তথ্যমতে, ভ্যানকুভারের বার্নাবে ও সারে শহরতলীতে ৬৯ জনের মৃত্যুর পেছনে সাম্প্রতিক তীব্র তাপদাহের প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদের বেশিরভাগই প্রবীণ অথবা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে ব্রিটিশ কলম্বিয়া এবং আলবার্টা প্রদেশসহ সাসকাচেওয়ান ও উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে জরুরি তাপমাত্রা সতর্কতা জারি করেছে কানাডার পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন দফতর।

এনভায়রনমেন্ট কানাডার জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডেভিড ফিলিপস বলেন, আমরা পৃথিবীর শীতলতম এবং তুষারাচ্ছন্ন দেশ। আমরা মাঝেমধ্যেই শীতের ঝটকা বা প্রবল তুষারঝড় দেখতে পাই। তবে এ ধরনের উত্তপ্ত আবহাওয়ার বিষয়ে সাধারণত কথা বলি না।তার কথায়, আমরা এখন যা দেখছি তার চেয়ে হয়তো দুবাই শীতল হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..