বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন

মোহনগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. ইজাজুল হক রয়েলকে (৫০) নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়ি ভাংচুর করে আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে হামলাকারীরা। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থানায় মামলা করেন ভুক্তভোগী বিএনপি নেতা।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..