শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু

রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।  
তিনি জানান, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনার সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৫ আগস্ট শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..