শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আ-লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া কুড়িগ্রাম ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক আনোয়ারুল ইসলাম । সুবর্ণচরে আগুনে পুড়ে গেলো মালামাল সহ দোকান ঘর। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

কাবিননামায় কুমারী নয় লিখতে হবে অবিবাহিত

মো: কামরুলজ্জামান (জন)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

 

কাবিননামার সরকারি ফরমে পাঁচ নম্বর কলামে থাকা ‘কুমারী’ শব্দটি বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে ‘কুমারী’ শব্দের জায়গায় লিখতে বলা হয়েছে ‘অবিবাহিত’ শব্দ। একইসঙ্গে কাবিননামার ফরমে ৪ এর ক উপধারা সংযোজন করে ছেলেদের ক্ষেত্রে বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত কি না তা অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে জারি করা রুল নিস্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জেড আই খান পান্না ও আইনুন্নাহার সিদ্দিকা, সম্পূরক আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। বিয়ের কাবিননামার ফরমে কনে কুমারী, বিধবা ও তালাকপ্রাপ্ত সংক্রান্ত পাঁচনম্বর কলামের বৈধতা নিয়ে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে ২০১৪ সালে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। ‘একটা মেয়ে কুমারী কী কুমারী নয়, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কাবিননামা একটি পাবলিক ডকুমেন্ট। এখানে ব্যক্তিগত এ বিষয়টি থাকতে পারে না। আবার এ বিষয়টি একটা মেয়ের বেলায় আছে কিন্তু ছেলের বেলায় সে বিবাহিত, তালাকপ্রাপ্ত কিনা সেটি উল্লেখ নেই। এখানেই বৈষম্য করা হয়েছে। আদালত শুনানি শেষে এ রায় দেন।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..