শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

গাজায় ফের বিমান হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

জ্বালানী গ্যাস ও বিস্ফোরক সম্বলিত বেলুন (ইনসেনডিয়ারি বেলুন) বা বেলুন বোমা ছোঁড়ার অভিযোগে গাজা ভূখণ্ডে ফের হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

সোমবার দিবাগত রাতে ভূখণ্ডের মূল শহর গাজা সিটি ও দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা।

ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করে হামাসের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে, জেরুজালেমে তাদের অধিকার এবং পবিত্রস্থান রক্ষায় তারা বদ্ধপরিকর।

উল্লেখ্য, টানা ১১ দিনের সংঘাতের পর গত ২১ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়। এছাড়া ইসরায়েলে হামাসের রকেট হামলায় ১২ জন নিহত হন।

যুদ্ধবিরতির চার সপ্তাহ পর গাজায় ফের বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..