মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

মাদ্রিদে আন্তর্জাতিক আইএমইএক্স মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

আগামী ১৬ জুন স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আইএমইএক্স মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। দূতাবাসের কমার্শিয়াল উইং এই মেলায় দেশের প্রতিনিধিত্ব করবে।

মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ এ প্রতিবেদককে জানান, ইতোমধ্যে এ মেলায় অংশ নিতে দূতাবাসের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশ্বের প্রায় ৫০টি দেশ এবার এ ইভেন্টে অংশগ্রহণ করছে। এ ইভেন্টে স্পেনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ, ব্যাবসায় ও আমদানি-রফতানিসহ বিভিন্ন বিষয়ে জানতে পারবেন।

এ ইভেন্টে বাংলাদেশের একটি দিনব্যাপী স্টল থাকবে যেখানে বাংলাদেশ সম্পর্কে আগ্রহী ব্যবসায়ীরা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলরের সাথে সভা করতে পারবেন। আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ইতোমধ্যে ৭টি স্পেনিশ কোম্পানি আলোচনার জন্য সময় নিয়েছে।

বাংলাদেশে বিনিয়োগের প্রতি স্পেনিশদের আগ্রহ তৈরি করতে ১৬ জুন মাদ্রিদের পালাসিও দে সিবেলেসে দিনব্যাপী এ আয়োজনের পাশাপাশি এই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে ‘‘Business and Investment Opportunities in Bangladesh’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ব্যবসায়ীদের এই মিলনমেলার আয়োজক সংস্থা ‘‘Moneda Única’’ তাদের ১৯তম এই ইভেন্ট ‘‘IMEX Madrid ২০২১’ শিরোনামে মাদ্রিদে আয়োজন করছে। ১৮ জুন পর্যন্ত এই এ ইভেন্ট চলবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..